আমি শাহীন পারভীন,
Owner of The Lace Lady-Handcrafted Jewelry.
পুরোনো দিনের সেই লেইস ফিতার ডাক অনেকের মনে গেঁথে আছে নিশ্চয়ই, এখনো গ্রামে গঞ্জে এই ডাক হয়তো শোনা যায়,লেইস ফিতার হাঁক শুনলে দৌড়ে গিয়ে ঘিরে দাঁড়িয়ে থাকা ও সুন্দর সুন্দর গহনার বাহার দেখে ব্যাকুল হতাম অনেকে।সেই স্মৃতি কে বহন করে আমার ও কাজ সুন্দর সুন্দর হ্যান্ডমোড গহনা নিয়ে, আমি মূলত হ্যান্ডমেড চুড়ি তে বেশী সময় দিয়ে থাকি, কাস্টমার রেফারেন্সের আলোকে গহনার ও কাজ করি।
আমি ও আমার ইন্টার পড়ুয়া মেয়ে এই গহনার কাজ দেখি, সে তার বয়সের মেয়েদের ফ্যাশন সেন্স নিয়ে আইডিয়া দেয়। আমি সেটাকে elegant way তে তৈরী করে প্রেজেন্ট করি। দুই জনের সম্মিলিত চেষ্টায় এখন পর্যন্ত আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করেছি যা ক্রেতা মহলে ভালো impact ফেলেছে।
চুড়ি সাধারণত modest fashion এর সাথে সব ধরনের ফ্যাশন এর সাথে যায়,আর আমাদের তৈরী চুড়ি গুলো যে কোনো traditional,cultural,regular and wedding outfit এর সাথে মানিয়ে যায়,তাছাড়া customised option ও আছে।নিজের জন্য ও নিজের প্রিয়জনের জন্য চুড়ি একটা সুন্দর গিফট হতে পারে নিঃসন্দেহে।
আপনি আপনার পছন্দ, আপনার হাতের সাইজ নিয়ে যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন। আমি ও আমার প্রতিনিধি যথাসাধ্য চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করে দিতে।
© কাজ৩৬০ - সর্বসত্ব সংরক্ষিত।