Water Color Banner Design

18 Feb, 2024
5.00
কাজ৩৬০
অনলাইন

ফেব্রুয়ারী ২০ তারিখের মধ্যে একটি জল রঙের ছবি লাগবে। বিষয়বস্তু হবে ২১ ফেব্রুয়ারী - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছবির সাইজ হতে হবে ৫:৮ অর্থাৎ প্রস্থ ৫ ইঞ্চি হলে দৈর্ঘ্য ৮ ইঞ্চি। ছবিটি এঁকে তারপর সেটার স্ক্যান কপি আমাদের পাঠাতে হবে। স্ক্যান না করতে পারলে স্ক্যানের মত করে ছবি তুলে পাঠানোও যাবে। আমাদের হার্ড কপি লাগবেনা। ছবিটি কাজ৩৬০ নিজস্ব মার্কেটিং এর জন্যে ব্যবহার করবে। তাই শিল্পী এটির কপিরাইট ক্লেইম করতে পারবেন না। তবে শিল্পী এর নাম মেনশন করা হবে যেখানেই ছবিটি ব্যবহার করা হবে। ছবিতে যা যা থাকতে পারে: শহীদ মিনার, ফুল, ফুলের মধ্যে বাংলা অক্ষর, সাদা পায়রা, লাল সূর্য, সবুজ পাতা, ৫২, ২১, আলপনা। শিল্পীর ক্রিয়েটিভিটি অবশ্যই কাম্য।
ধন্যবাদ।