লোগো প্রতিযোগিতা!
কাজ৩৬০ নেটওয়ার্কের গ্রাফিক ডিজাইনারদের জন্য এলো একটি দারুণ সুযোগ!
একজন ক্লায়েন্ট তার নতুন প্রতিষ্ঠানের জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে লোগো বাছাই করতে চান।
প্রতিষ্ঠানের নামঃ Children of Paradise
ট্যাগলাইনঃ An Early Childhood Development (ECD) Platform
প্রতিষ্ঠান সম্পর্কেঃ ০-৫ বছর বয়সী সকল কোমলপ্রাণ শিশুদের জন্য এই প্রতিষ্ঠান।
আমাদের ভবিষ্যত প্রজন্মের শিশুদের মধ্যে সেরা মানুষ হওয়ার ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি অভিভাবকদের জন্য এমন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য কাজ করছে যেখানে শিশুদের সার্বিক বিকাশ, এবং মূল্যবোধের উৎকর্ষতা রচনা করা হবে।
শিশুরা মাটির মতোই তাই শিশুকালই তাদের গড়ে তোলার শ্রেষ্ঠ সময়।
তাই আসুন সবাই মিলে এক সাথে হাতে হাত মিলিয়ে গুরুত্বপূর্ণ এই কাজটি করি! আনন্দ আর ভালোবাসাই এই কাজের প্রাণ।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১) কাজ৩৬০ মার্কেটপ্লেসে যাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে সেলার একাউন্ট আছে তারাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
২) এই জবটিতে/কাজটিতে অবশ্যই আবেদন করতে হবে।
৩) লোগোর ডিজাইনে প্রতিষ্ঠানের নাম (Children of Paradise) থাকবে, তার নিচে ট্যাগ লাইন (An Early Childhood Development (ECD) Platform) থাকবে।
৪) কাজ৩৬০ এর ফেসবুক গ্রুপে (https://www.facebook.com/groups/kaz360) আপনার বানানো ফাইনাল লোগোটি পোস্ট করতে হবে। পোস্টের বর্ণনায় আপনার কাজ৩৬০ এর প্রোফাইল লিংক শেয়ার করবেন এবং #kaz360logocontest লিখতে ভুলবেন না। এই হ্যাসট্যাগ না দিলে আপনার পোস্ট খুঁজে পাওয়া কঠিন হবে। ফলে প্রতিযোগিতা থেকে আপনি বাতিল হয়ে যেতে পারেন।
৫) ক্লাইন্টের পছন্দের লোগটিই প্রতিযোগিতায় বিজয়ী হবে।
৬) ক্লাইন্টের পছন্দে বিজয়ী যিনি, তিনি পাবেন ২৫০০ টাকা (বিকাশ) এবং ৫০০ টাকার ফ্রি কেনাকাটা করা সুযোগ কাজ৩৬০ মার্কেটপ্লেসে।
৭) এছাড়া যে লোগোটি সব থেকে বেশি পাবলিক ভোট (লাইক) পাবে সেটি পাবে ৫০০ টাকা (বিকাশ) এবং ৩০০ টাকার ফ্রি কেনাকাটা করা সুযোগ কাজ৩৬০ মার্কেটপ্লেসে।
৮) লোগো জমা দেয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৪।
© কাজ৩৬০ - সর্বসত্ব সংরক্ষিত।