ভার্মি কম্পোস্ট / জৈব সার / কেঁচোর সার 5 Kg

(0)
Subroto Shuvo
অনলাইন, সমগ্র বাংলাদেশ

🌱 ভার্মি কম্পোস্ট হলো এক ধরণের জৈব সার, যা প্রধানত গোবর, তরকারির খোসা, পাতা ইত্যাদি কেঁচোর দ্বারা প্রাকৃতিক ভাবে জৈব সারে রূপান্তর করা হয়।

ভার্মি কম্পোজ যেভাবে মাটির গঠন উন্নত করে:

✅জৈব পদার্থ বৃদ্ধি করে: প্রাকৃতিক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর পরিমাণ বাড়ায়।

✅পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে: বিশেষ করে বেলে মাটি এবং এঁটেল মাটির জন্য খুবই উপকারী যেখানে জল ধারণের সমস্যা থাকে এটি ব্যবহারের ফলে সেচের প্রয়োজনীয়তা কমে যায় এবং গাছগুলি পর্যাপ্ত পানি পায়।

✅বায়ু চলাচল বৃদ্ধি করে: এটি মাটির অণুজীবদের কার্যক্রমকে উৎসাহিত করে, ফলে মাটিতে প্রাকৃতিক অক্সিজেনের পরিমাণ বাড়ে।


✅রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং অণুজীবগুলি মাটিতে রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পোকামাকড়ের আক্রমণ কমাতে সহায়ক।

✅মাটির বিষাক্ততা দূর করে: কেঁচোর নিঃসৃত মল এবং অণুজীবগুলি মাটিকে নিরাময় করে, ফলে মাটির বিষাক্ত ভাব দূর হয় এবং এটি আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে।

✅মাটির গঠন উন্নত করে: ভার্মি কম্পোস্ট ব্যবহারে মাটির বুনট (texture) উন্নত হয়। এটি মাটিকে নরম করে এবং কৃষিকাজের জন্য আরও উপযুক্ত করে তোলে।

ভার্মি কম্পোস্টে অন্যান্য কম্পোস্ট সারের তুলনায় ৭ – ১০ ভাগ বেশি পুষ্টিগুণ সম্পন্ন,গবেষণায় প্রমাণিত ভার্মি কম্পোস্টে:—

নাইট্রোজেন—(১.৫ - ৩.০)%, গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।
ফসফরাস—(১.০ - ২.০)%, যা শিকড়ের উন্নয়নে সহায়ক।
পটাশ—(১.০ - ২.২৫)%, গাছের ফুল এবং ফলের গঠনে ভূমিকা রাখে।
সালফার—প্রায় ০.৫%,যা প্রোটিনের সংশ্লেষণ সহায়তা করে।
ম্যাগনেশিয়াম—(০.৪ - ০.৬)%, ক্লোরোফিল গঠনে প্রয়োজনীয়।
বোরণ—০.০৬%, ট্রেস পরিমাণে উপস্থিত, যা কোষের বিভাজন এবং ফুলের গঠনে সহায়ক।
জৈব কার্বন—৯%-২০% এর মধ্যে, যা মাটির গঠন উন্নত করে।
পানি—১৫-২৫%, আর্দ্রতা বজায় রাখে এবং মাটির গুণমান উন্নত করে।

আপনার গাছের জন্য 100% নিরাপদ এবং পরিবেশবান্ধব সমাধান! 🌍