হাতে আঁকা কাস্টমাইজড পোস্টকার্ড/Greeting card ডিজাইন এবং 2d স্টাইল প্রিন্ট রেডি পোস্টকার্ড ডিজাইন

(0)
Janisha Afrose
সমগ্র বাংলাদেশ

প্রিয়জনকে একটু ইউনিকভাবে স্পেশাল ফিল করানোর জন্যই এই উদ্দ্যেগ। বাবা, মা, ভাই বোন, প্রিয় বন্ধু বা প্রিয়জনকে নিয়ে পছন্দের কোনো স্মৃতি আইকনিক ভাবে ফুটিয়ে তুলতে বা স্পেশাল কোনো দিবসে উইশ করতে এই পোস্ট কার্ড বা গ্রিটিং কার্ডের তুলনা হয়না।

কীভাবে কাজ করি এবং অর্ডারের নিয়মঃ

১। আপনি কাজটি ২ ভাবে নিতে পারেন। প্রথমত ক্যানভাস পেপারে এক্রেলিক রঙ দ্বারা আপনার পছন্দের বা রেফারেন্সকৃত ডিজাইন আঁকা হবে এবং কুরিয়ার চার্জ বহন করে কাজটি গ্রহন করতে হবে। দ্বিতীয়ত, আপনার রেফারেন্সকৃত ডিজাইনটি ডিজিট্যালি আঁকা হবে। আপনাকে প্রিন্ট-রেডি পিডিএফ ভার্সন পাঠানো হবে।
২। আপনার মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। এবং ডিজিটাল ভার্সনে রিভিশন দেওয়া হবে ২ বার।
৩। সিঙ্গেল পোস্টকার্ড একপাশে ডিজাইন, ডাবল পেপার পোস্টকার্ড উভয় পাশ ডিজাইন এবং প্রিয় কোনো বার্তা লেখার উপর ভিত্তি করে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে।

ধন্যবাদ।

আপনার দিন শুভ হোক।