জলখাবার (সকালের নাস্তা)

(0)
গঙ্গোত্রী
ঢাকা

বাঙালির জলখাবারের চিরন্তন গল্পের যদি কোনো প্লট থাকতো,তবে সেটা হতো লুচি - আলুর দম ও পায়েস।সেই প্লটের পাশে হয়তো আমাদের মায়েরা তাদের নিপুণ রন্ধনশিল্পের কৌশলে গড়ে তুলেছেন আরো কতো না সাবপ্লট - সে সাবপ্লটে রয়েছে সবজির ডালনা, ছোলার ডাল, রকমারি পায়েশ, হালুয়া, মিষ্টি এমনি কত কি! এখানে বলে রাখি এসকল পদের বাইরেও সময়মতো অর্ডারকৃত আপনাদের পছন্দ অনুযায়ী যেকোন পদ তৈরি করে দেয়া হবে।সকালের খাবারের জন্য অনুগ্রহ করে আগেরদিন রাতে অর্ডার দিয়ে আমাদের কাজে সহায়তা করার অনুরোধ রইল।
দামের কথা বলতে গেলে বলব চলতি বাজারদর অনুযায়ী প্রতিটি পদের দাম স্থির করা হয় যা পরিবর্তনীয়। তাই আলাদা করে প্রতিটি পদের এক প্লেট/ফুল প্যাকেট হিসেবে বর্তমান দামের তালিকাটা দেয়া হল।
লুচি-১৫/; আলুর দম-১১০/; সবজির ডালনা-১৩০/; ছোলার ডাল-১০০/; পায়েস-২৫০/(২৫০গ্রাম),৪৫০/(৫০০গ্রাম)