আপনার শিশুর জন্য সেরা একটি উপহার হতে পারে তার নিজের হাতে তৈরি করা একটি ছোট্ট বাগান। যে বাগানটিতে প্রত্যেকটি গাছ তার নিজের হাতে রোপণ করা ,কোনোটা হয়তো চারা রোপণ করা কোনোটা হয়তো বীজ থেকে পরবর্তীতে চারা হয়েছে। আবার সেই চারা গাছটি একসময় পরিণত গাছে রূপান্তরিত হয়েছে যেখানে সুন্দর রঙ্গিন ফুল ফুটেছে অথবা কিছু সবজি বা ফল হয়েছে। এখনকার সময় অধিকাংশ বাচ্চারাই ডিভাইসে মুখ গুঁজে থাকে অথবা তাদের মুখে একটি কথা প্রায়ই শোনা যায় "লাইফ ইজ বোরিং" কিন্তু আপনার সন্তানদেরকে যদি আপনি প্রকৃতির কাছাকাছি নিয়ে আসেন তাদেরকে বাগান করার মতো একটি কাজে উৎসাহ দেন তাহলে দেখবেন যে আপনার সন্তানের মধ্যে স্থির হওয়ার মনবৃত্তি তৈরি হয়েছে। কারন প্রকৃতির কাছাকাছি আসলে মানুষের মন প্রশান্তিতে ভরে যায় । এই চিন্তাভাবনা থেকেই আমি আপনার সন্তানের জন্য বাগান সেবা সার্ভিসটি নিয়ে এসেছি যেখানে আমি আপনার পছন্দের কয়েকটি গাছ ও কয়েকটি গাছের বীজ প্রদান করব এবং আপনার বাসায় গিয়ে (যত ছোটই বাগান হোক) সেখানে আপনার সন্তানের হাতেই গাছ গুলো রোপণ করাবো । তাকে শিখিয়ে দেব কিভাবে গাছের যত্ন নিতে হয় । তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে না । প্রথমদিনে তাকে গাছগুলো রোপণ করতে হবে আমি তাকে পুরোটা সময়ই সহযোগিতা করব । পরের সময় গুলোতে তাকে শুধু পানি দিতে হবে। যখন এই গাছগুলোতে ফুল বা ফল হবে এবং সেগুলো সে যখন দেখবে ,সবজি গুলো সে যখন নিজে হারভেস্ট করবে এবং সেটা দিয়ে আপনাদের বাসার কোনও একটা খাবারের আংশিকটাও তৈরি হবে তখন দেখবেন আপনার সন্তানের চোখে মুখে কি আনন্দের তৃপ্তি । আপনার পরিবারের সকলে যদি তাকে উৎসাহ দেন তাহলে সে এই কাজগুলোতে অনেক উৎসাহ পাবে এবং এই কাজ গুলো তাকে সারা জীবনের জন্য ভালো একটা শিক্ষা দিবে ।
আমি এই সার্ভিসের আওতায় যে যে প্রডাক্ট গুলো আপনাদেরকে দিব সেগুলো হলো :
১।মোট ৪টি গাছ
২।মাঝারি আকৃতির প্লাস্টিকের ৪টি টব
৩।মাটি
৪।জৈব সার
৫।কীটনাশক
গাছের মধ্যে আমি যে গাছ গুলো দিব
১। একটি ফুলের চারা (নয়ন তারা (গরমকালে )/ গাঁদা (শীতকালে )/টাইম ফুল (বর্ষা কালে )
২। একটি সবজির চারা ( বেগুন / টমেটো / বাঁধাকপি (শীতকালে )/ ফুলকপি (শীতকালে )/ কাঁচামরিচ / লেটুস /বিলাতি ধনিয়া পাতা / অথবা আপনার বাসায় থাকা পিঁয়াজ অথবা রসুন
৩। একটি পাতাবাহার (মানিপ্ল্যান্ট )
৪। ফুল অথবা সবজির বীজ
আর এগুলোর প্রাইস পরবে ৫০০-১০০০ টাকা যেটা আপনাকে আমার সার্ভিস ফি এর বাইরে পে করতে হবে। আপনি কি ধরনের গাছ লাগতে চাচ্ছেন ও কি ধরনের টব নিতে চাচ্ছেন সেটার উপর এই প্রাইস কম-বেশি হবে।
# এই সেবাটির জন্য আমি আপনার বাসায় এক দিনই যাব। একদিনেই পুরো কাজটি সম্পন্ন করব ইনশা আল্লাহ।
সেক্ষেত্রে আমার ভিজিট হবে ১০০০ টাকা (এটি শুধু মাত্র মিরপুর DOHS এলাকার ক্ষেত্রে প্রযোজ্য )
# মিরপুর ডি ও এইচ এস এলাকার বাইরে হলে যাতায়াতের জন্য আলাদা চার্জ প্রযোজ্য হবে ।
# পরবর্তীতে যদি বাগানের বিষয়ে পরামর্শ দরকার হয় তাহলে ফোনে আমি ২ বার কনসালটেন্সি সেবা দিতে পারব । আর যদি ভিজিট করতে হয় প্রতি ভিজিটে ৩০০ টাকা চার্জ প্রযোজ্য হবে ( শুধু মাত্র মিরপুর ডি ও এইচ এস এলাকার ক্ষেত্রে প্রযোজ্য)
#Please_Pay _First
18 Dec, 2023
© কাজ৩৬০ - সর্বসত্ব সংরক্ষিত।